Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অপরাধমুক্ত গাজীপুর গড়তে পুলিশের সাথে দুই সংসদ সদস্যের মতবিনিময়: অপরাধীদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
--প্রেরিত ছবি

অপরাধমুক্ত গাজীপুর গড়তে পুলিশের সাথে দুই সংসদ সদস্যের মতবিনিময়: অপরাধীদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

মোঃ ইব্রাহীম খলিল
‎গাজীপুর প্রতিনিধি:
‎আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর মহানগরীকে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। সোমবার (২ মার্চ) গাজীপুর মহানগর পুলিশের আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
‎গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমানের অনুরোধে আয়োজিত এই সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মহানগর পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার।

‎সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান বলেন, যেকোনো মূল্যে আমাদের অপরাধ দমন করতে হবে। নাগরিকরা যাতে শান্তিতে চলাফেরা ও জীবনযাপন করতে পারে তার নিশ্চয়তা বিধান করতে হবে। এজন্য তিনি ছিনতাইকারী চাঁদাবাজ এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

‎সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমরা রাজনীতি করি, সাধারণ মানুষ আমাদের কাছে আসে, ছবি তোলে। এসব ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অপরাধীর কোনো দল নেই, পরিবার নেই। কে আমার ডানে বা বামে ছিল সেটি বিবেচ্য নয়; অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে।
‎তিনি আরো বলেন, অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে সব রকম সহযোগিতার আশ্বাস ও প্রতিশ্রুতি প্রদান করেন।
‎তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করুন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরণের সহযোগিতা দেব। নাগরিককে অবশ্যই সব রকম নিরাপত্তা দিতে হবে।
‎গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বর্তমান পুলিশ প্রশাসনের জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
‎সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তারেহুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিস্তার ও ছিনতাই রোধে পুরো মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply