Friday , 12 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা চট্টগ্রামে এক লাখের বেশি পরীক্ষার্থী

আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা চট্টগ্রামে এক লাখের বেশি পরীক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধিঃ
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় সারাদেশের ন্যায় শুরু হয়েছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এ লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় মোট ৩০৭টি কলেজ থেকে অংশ নিচ্ছেন ১ লাখ ২ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। এছাড়া, শুধু কক্সবাজার জেলায় এবার অংশ নিচ্ছেন মোট ১২ হাজার ৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৭২২ জন এবং ছাত্রী ৭ হাজার ২৮৪ জন বলে জানা গেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের পরীক্ষাকে কেন্দ্র করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

পরীক্ষা চলাকালীন সময় কোনোভাবেই যেন প্রশ্নফাঁস বা গুজবের ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় রয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে—আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এতে করে পরীক্ষার্থীরা যেন কোনো ধরণের বিভ্রান্তিকর গুজবের শিকার না হয়, সে দিকেও দৃষ্টি রাখা হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও সুবিন্যস্ত ব্যবস্থাপনার মাধ্যমে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।

About Syed Enamul Huq

Leave a Reply