আজ সোমবার দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত কাউসার হোসাইন খান (২৭) আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার শ্রমিক। এনাম মেডিক্যালে কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিটিংয়ে মালিক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী একপেশি সিদ্ধান্ত গ্রহণ করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে কারখানার প্রধান ফটকে এসে জড়ো হতে থাকেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের প্রধান ফটক থেকে সড়ে যেতে বলেন। কিন্তু শ্রমিকরা তাদের অবস্থান পরিবর্তনের বিষয়টি অস্বীকৃতি জানালে তারা তাদের ওপর লাঠিচার্জ শুরু করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
