আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে।
আজ জাতীয় নির্বাচন কমিশনের সামনে দলীয় নেতাকর্মীদের সামনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিনটি ইস্যুতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। তাঁরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন।
১. পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
