Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইউনূস সরকারের সময়ে কেন হামের টিকা দেওয়া হয়নি, খতিয়ে দেখবে সরকার
--ডা. জাহেদ উর রহমান।

ইউনূস সরকারের সময়ে কেন হামের টিকা দেওয়া হয়নি, খতিয়ে দেখবে সরকার

অনলাইন ডেস্কঃ

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সরকারের সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যেকোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়। ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না।

About Syed Enamul Huq

Leave a Reply