মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ৫ দিন বন্ধ থাকার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। কিন্তু এর পর দিনই এটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ দিন ভোরে প্রায় এক টন ওজনের ওয়ারহেড সংবলিত অত্যাধুনিক ‘খোররামশাহ-৪’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিব শহরের কেন্দ্রে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখানে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। তবে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
