বিদেশ ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড সোমবার জানিয়েছে, তারা তেল আবিবে ইসরায়েলের সরকারি কমপ্লেক্সের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাশাপাশি হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে আঘাত হেনেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত গার্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘দশম দফার এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তেল আবিবে জায়নিস্ট শাসনের সরকার কমপ্লেক্সে নির্দিষ্ট হামলা, হাইফায় সামরিক ও নিরাপত্তা কেন্দ্রে আক্রমণ এবং পূর্ব জেরুজালেমে আঘাত।’ বিবৃতিতে বলা হয়, এ হামলায় খেইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব মাত্রার হামলা চালায় এবং ইসলামী প্রজাতন্ত্র অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর জবাব দিয়েছে।
সূত্র: এএফপি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
