ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে বলে দাবি করেছে দলটি। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি। তবে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছে।
আটক তিনজনের কাছ থেকে জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
