আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্পেশাল ট্রেন চলবে যেসব রুটে
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম : চাঁদপুর ঈদ স্পেশাল-১ বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার : শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর : পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।
আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন চলবে। ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৩ দিন (১ জুন পর্যন্ত) এসব ট্রেন চলবে। তবে যদি ঈদ ২৮ মে হয়, তাহলে ৩০ মে থেকে ঈদের পরের কার্যক্রম শুরু হবে।
পার্বতীপুর ও শোলাকিয়া স্পেশাল ট্রেন : পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে আরো তিন দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধুমাত্র ঈদের দিন চলবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
