উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি হলেও থামছে না হামলার খবর। বিভিন্ন দেশ থেকে এখনো ইরানি হামলার অভিযোগ উঠছে।
ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এর মধ্যেই কিছু দেশ বলছে, পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত নয়।
বিবিসির প্রতিবেদনে আজ সকাল পর্যন্ত যা জানা গেছে-
কুয়েত
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল ৬টা) থেকে তারা ‘ইরানের তীব্র শত্রুতামূলক হামলার ঢেউ’ মোকাবিলা করছে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সঙ্গে ‘সক্রিয়ভাবে লড়াই’ করছে। সর্বশেষ তথ্যে তারা জানিয়েছে, এসব হামলা ইরান থেকেই এসেছে। পাশাপাশি জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে ওই হামলাটি যুদ্ধবিরতি ঘোষণার আগে হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি সরকার।
সূত্র: আল জাজিরা
দৈনিক সকালবেলা National Daily Newspaper
