আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।
গত দুই সপ্তাহের ব্যবধানে ঢাকায় অন্তত ৭ দফা কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে প্রায় ৬টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদীতে। একই স্থান থেকে বারবার ভূমিকম্প উৎপত্তি হওয়াকে আফটারশক বললেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।
আফটারশক হিসেবে আরো কেমন ভূমিকম্প হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য আপাতত নেই। তবে যেগুলো হয়েছে তা থেকে আমাদের গবেষণা বলছে সবগুলোই আফটারশক।’
৩২টি এলাকার জরিপ
ঢাকার দক্ষিণাঞ্চলে ঝুঁকি বেশি রাজধানীর ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে মোট ৩২টি এলাকার ভৌত কাঠামো পর্যালোচনা করা হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
