জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে অনুপস্থিত থাকায় তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা নিয়ে গুঞ্জন ছড়ায়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
