Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’, তদন্ত চাইলেন এমপি হানজালা
--সংগৃহীত ছবি

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’, তদন্ত চাইলেন এমপি হানজালা

অনলাইন ডেস্ক:

সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালাকে ‘জঙ্গি’ সম্মোধন করে বলে অভিযোগ করেছেন এমপি নিজেই।

তিনি বলেন, জানাযায় অংশ নিতে সংসদে প্রবেশের সময় একজন তাকে দেখে মন্তব্য করে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’। বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।

আজ বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে এই দাবি জানান।

একইভাবে দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমীর হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা।এ সময় স্পিকার বলেন, এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক, আমি অনুরোধ জানাব, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন। বিষয়টি আমরা বিবেচনা করব।

অধিবেশনে সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালা বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি গত ২৩ মার্চ আপনার সহধর্মিনীর জানাযায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম।

দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকব, একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে ‘জঙ্গি’ এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এভাবে আসত না।তিনি আরো বলেন, একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি ও এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন সদস্যকে সংসদের সামনে ‘জঙ্গি’ বলে সম্বোধন করায় এই সংসদের মান ক্ষুন্ন হয়েছে আমি মনে করি।

এরপর ফ্লোর নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি এটি দুঃখজনক নিঃসন্দেহে। কিন্তু স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে (একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে) খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো একজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, তা অনাকাঙ্খিত। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি (স্পিকার) বিষয়টিকে দেখবেন।

About Syed Enamul Huq

Leave a Reply