Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কর্নেল অলির বিরুদ্ধে কটূক্তি, বিএনপি মহাসচিবের কাছে ব্যাখ্যা চাইল এলডিপি
--বীর মুক্তিযোদ্ধা ও এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম।

কর্নেল অলির বিরুদ্ধে কটূক্তি, বিএনপি মহাসচিবের কাছে ব্যাখ্যা চাইল এলডিপি

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। ঘটনাটিকে কেন্দ্র করে বিএনপির মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দাবি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গনমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এলডিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ড. অলি আহমদকে ‘রাজাকার বলে আখ্যা দেওয়া হয়েছে।

দলটির দাবি, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ব্যানারে এমন আচরণ রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

এই প্রেক্ষাপটে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক বিএনপির মহাসচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি জানতে চান ড. অলি আহমদের কোন বক্তব্যকে ‘কটূক্তি হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং এর সুনির্দিষ্ট প্রমাণ কী? তিনি আরো অভিযোগ করেছেন, তার ব্যক্তিগত ছবি ও বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা, মিথ্যা অপবাদ ও উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক ইতোমধ্যে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

 

 

About Syed Enamul Huq

Leave a Reply