Friday , 17 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কাগজে-কলমে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে লাভ নেই : রুমিন ফারহানা
--রুমিন ফারহানা

কাগজে-কলমে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে লাভ নেই : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক দলকে কাগজে-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিকে কাগজ-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামায়াতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করেছিল।

সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার। কিন্তু সেটি পারেনি। নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে, যেখানে ১৬টি রাজনৈতিক দল আছে। এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী-এমপি হননি, যাদের ওপর ২৪ এর গণঅভ্যুত্থানের দায় নেই কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এ রকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে।তিনি আরো বলেন, নির্বাচন বানচাল করার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না। এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন— এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়।

About Syed Enamul Huq

Leave a Reply