বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে, মিয়ানমার ইস্যুতে তারা ব্যর্থ, এখন কুকি-চিন নিয়ে তারা ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সরকার শক্ত অবস্থান নিয়েছে।
এটা বিচ্ছিন্ন ঘটনা। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।
কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে। তাদের কথা (বিএনপি) — মিয়ানমার বাংলাদেশ দখল করে ফেলেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
