Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুয়েত বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা ইরানের
--সংগৃহীত ছবি

কুয়েত বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা ইরানের

অনলাইন ডেস্ক:

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইরানের চালানো এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানায়, এবাধিক ড্রোন দিয়ে এই বিমানবন্দরে হামলা চালানো হয়। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েত নিউজ এজেন্সি ডিরেক্টরেটের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহির বলেন, জরুরি পরিকল্পনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সমন্বয়ে ঘটনাটি মোকাবেলা করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি কুয়েত রাষ্ট্র, এর আমির, জনগণ ও সরকারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রার্থনাও করেন।

এদিকে ইরান যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply