Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খিলক্ষেতে হোটেলে আগুন, দগ্ধ ৪
--সংগৃহীত ছবি

খিলক্ষেতে হোটেলে আগুন, দগ্ধ ৪

অনলাইন ডেস্ক:

রাজধানীর খিলক্ষেতে একটি বহুতল ভবনের নিচতলায় পাঁচতারা হোটেলে এসি মেরামতের সময়ে আগুন লেগেছে। এতে হোটেলের চার জন কর্মচারী দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. মনসুর (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মো. মাহি (১৭), মো. আব্দুল জলিল (৬৭)। পরে অন্যান্য সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জানিয়েছেন, খিলক্ষেত ওভারব্রিজের পাশে একটি ১৪ তলা ভবনের নিচতলায় অবস্থিত ফাইভ স্টার হোটেলে এসির কাজ করার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে হোটেলের চারজন স্টাফ দগ্ধ হয়, পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply