Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট
--সংগৃহীত ছবি

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

 অনলাইন ডেস্ক:
সংসদ অধিবেশনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেশ কয়েকটি গণবিরোধী বিল পাস হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসব বিল পাসের প্রতিবাদে তার নেত্বত্বে বিরোধী জোটের এমপিরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি।’

ওয়াকআউট করার সময় সংসদ সদস্যদের উদ্দেশে কিছু বলতে গিয়েও থেমে যান ডেপুটি স্পিকার। এরপর তিনি জিজ্ঞেস করেন, ‘আপনারা যাচ্ছেন, না আবার আসছেন?’ তবে লাইভ ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যরা ফিরে আসছেন না, বরং ওয়াকআউট করছেন।

About Syed Enamul Huq

Leave a Reply