মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ। জামায়াত নেতৃবৃন্দ এ সময় তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বই উপহার প্রদান করেন। সোমবার ( ১৩ এপ্রিল) সকাল ১১টায় নগরীর জেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মো. খায়রুল হাসান, সেক্রেটারি আ স ম ফারুক ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন আইয়ুবী উপস্থিত ছিলেন।
এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জামায়াতের রচিত জুলাই শহীদদের তথ্য সমৃদ্ধ ‘জুলাই শহীদ স্মরণিকা’, ব্যারিস্টার আরমান রচিত ‘আয়নাঘর’ এবং শহীদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে’ বই জেলা পরিষদ চেয়ারম্যানকে উপহার প্রদান করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জামায়াত নেতৃবৃন্দকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড প্রদান করেন। এছাড়াও গাজীপুরের সার্বিক উন্নয়ন বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
--প্রেরিত ছবি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
