মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও কার্যকরি সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শ্বাশুড়ির মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ জুন) রাতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ-এর নিজ কার্যালয়ে সংগঠনটির নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি মরহুম আঃ হামিদ খান ও কার্যকরি সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামাল এর মরহুমা শ্বাশুড়ির রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ নূরীর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন পণিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাচন কমিশনার, এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক শেখ রাশেদ-উল হোসেন কমল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি এরশাদ আলম শরীফ, মহানগর প্রেসক্লাবের সদস্য আঃ হাকিমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিকরা হামিদ খান ও কার্যকরি সভাপতির শ্বাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, সাংবাদিক হামিদ খান ছিলেন একজন ভালো মনের সাংবাদিক, তার উদার ব্যবহার কেউ ভুলতে পারবে না। তাকে হারানোয় সাংবাদিক সমাজ এমন একজন সাংবাদিক আর ফিরে পাবে না। তিনি এই সমাজের জন্য অনেক ভালো কাজ করেছেন। আলোচনা শেষে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ রাশেদ-উল হোসেন কমল মৃত ব্যক্তিদের জন্য মুনাজাতের মাধ্যমে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
