Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান
--সংগৃহীত ছবি

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

অনলাইন ডেস্কঃ

নানা দাবি নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর-২ নম্বরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা।

আয়োজকরা জানান, শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার জন্য চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া ও অবসরের ১৫ বছর অতিবাহিত হওয়ার পর পেনশন পুনঃস্থাপন এবং মাসিক পেনশন চালু করা। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ২০০৪ ও ২০১৬ সালের প্রজ্ঞাপন বাস্তবায়ন করার দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন। কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাংকটির কয়েক শ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এসময় তারা বলেন, গ্রামীণ ব্যাংকে চাকরি ছাড়ার বয়স ১৫ বছর অতিক্রম হলে পেনশন চালু করার কথা কিন্তু দীর্ঘ ১৮ বছরেও তা হয়নি। তারা আমাদের দাবি মানছে না। দাবি আদায় করতে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।

বক্তারা আরে বলেন, যারা গ্রামীণ ব্যাংক থেকে অবসরে যাবেন। তাদের অবসরে যাওয়ার পর থেকেই উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা পাবে। এ ছাড়া চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স ১৫ বছর পার হলে পেনশন পাবে। সব প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করলেও গ্রামীণ ব্যাংক এখনো বাস্তবায়ন করেনি।

এসময় তারা অভিযোগ করেন, চাকরির বয়স শেষ হওয়ার আগেই অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠায় গ্রামীণ ব্যাংক।

About Syed Enamul Huq

Leave a Reply