Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘চাবি খুঁজে পেয়েছি’—হরমুজ নিয়ে ট্রাম্পকে ইরানি দূতাবাসের ব্যঙ্গ
--সংগৃহীত ছবি

‘চাবি খুঁজে পেয়েছি’—হরমুজ নিয়ে ট্রাম্পকে ইরানি দূতাবাসের ব্যঙ্গ

বিদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে নতুন এক ‘ডিজিটাল লড়াই’ সামনে এসেছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত দিন একের পর এক হুঁশিয়ারি ও আস্ফালন দিয়ে এসেছে। কখনো জানিয়েছেন ইরান সক্ষমতা হারিয়েছে, তো কখনো বলেছেন— ইরানে শাসন পরিববর্তন হয়েছে।

যুদ্ধবিরতির খবরের মধ্যে এসব নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ মিম ও ব্যঙ্গাত্মক পোস্টের মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে ইরানের দূতাবাস ও শীর্ষ কর্মকর্তারা।

তাদের পোস্টের মূল লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে-এ দেওয়া বক্তব্যের পাল্টা জবাব হিসেবে ইংরেজি ভাষায় তৈরি মিম বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।ট্রুথ সোশ্যালে অশালীন ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলে। প্রণালি না খুললে ইরানকে নরকে পরিণত করার হুমকিও দেন তিনি।

এরপর থেকেই, ইরানের কূটনৈতিক অ্যাকাউন্টগুলোর বেশ কিছু ব্যঙ্গাত্মক পোস্ট ভাইরাল হয়।এর মধ্যে ৩০ মার্চ, হরমুজের চাবি হারিয়ে ফেলায় খুলে দেওয়া যাচ্ছে না এমন ইঙ্গিত দিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেয় দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস। পরে এতে সাড়া দিয়ে জিম্বাবুয়ে ও বুলগেরিয়ার ইরানি দূতাবাসের অ্যাকাউন্ট থেকে ‘চাবি হারিয়ে ফেলেছি’ লিখে পোস্ট দেয়।

 

মজার বিষয়, যুদ্ধবিরতির পর হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্তের পর জিম্বাবুয়ের ইরানি দূতাবাস পোস্ট দিয়েছে ‘চাবি খুঁজে পেয়েছি।

About Syed Enamul Huq

Leave a Reply