Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চার দিনে বাংলাদেশ থেকে ১৩১ ফ্লাইট বাতিল
--ফাইল ছবি

চার দিনে বাংলাদেশ থেকে ১৩১ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে চার দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল সোমবার (২ মার্চ) পর্যন্ত ১০৯টি এবং আজ মঙ্গলবার তালিকায় থাকা ২২টিসহ চার দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইনসের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইনসের চারটি।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply