পাকিস্তানের ‘সন্ত্রাসবাদ সমর্থনের’ বিষয়ে দেশগুলো চোখ বন্ধ করলে তার মূল্য একদিন তাদেরও দিতে হবে বলে শনিবার সতর্ক করেছে ভারত। পাকিস্তান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘে ভাষণের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘আরো গভীর বৈশ্বিক সহযোগিতা’ দাবি করেন। সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করে জয়শঙ্কর বলেন, ‘বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু এক প্রতিবেশীর কারণে স্বাধীনতার পর থেকেই এই চ্যালেঞ্জের মুখোমুখি ভারত।
গত মে মাসে ভারত পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায়। এর আগে সন্দেহভাজন ইসলামপন্থী বন্দুকধারীরা ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের হত্যা করেছিল, যাদের প্রায় সবাই ছিলেন হিন্দু।
পাকিস্তান এ দায় অস্বীকার করেছে। জাতিসংঘে শুক্রবার দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ভারত ‘অহংকার’ দেখিয়েছে এবং পাল্টা হামলায় ‘রক্তাক্ত নাক’ পেয়েছে।
শরিফ জাতিসংঘ সম্মেলনের আগে ওয়াশিংটন সফর করেন এবং পাকিস্তানের সেনাপ্রধানসহ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
অন্যদিকে পাকিস্তান ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেছে, তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এর ফলে আফগানিস্তান যুদ্ধের দুই দশকে টানাপোড়েনের পর ইসলামাবাদ আবারও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।
ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়িয়েছেন এবং নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার দিকেও আঙুল তুলেছেন।
সূত্র: এএফপি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
