জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল বিকাল থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
