Friday , 12 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামায়াতের কথা ও কাজে মিল নেই : চরমোনাই পীর
--সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন চরমোনাই পীর রেজাউল করীম। ছবি: সংগৃহীত

জামায়াতের কথা ও কাজে মিল নেই : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে। দলটির নাম জামায়াতে ইসলামী। ইসলামের কথা বলা এই দলটির মাঝে প্রকৃত কোনো ইসলাম নেই। সবচেয়ে বড় কথা, জামায়াতের কথা ও কাজে কোনো মিল নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কঠোর সমালোচনা করে রেজাউল করীম বলেন, ‘এরা ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেন ঠিকই, কিন্তু তারা কখনো প্রকৃত ইসলামী দল নয়। বরং স্বার্থের জন্য ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতেও এরা একাগ্রচিত্তে কাজ করছে।’ চরমোনাই পীর বলেন, ‘আমরা কিন্তু একা নই, আমাদের সঙ্গে দেশের জনগণ আছে। দেশবাসীর দোয়ায় আমরা এককভাবে ২৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

রেজাউল করীম বলেন, ‘বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি-অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। শরিয়াহ আইনের মাধ্যমে আমাদের দেশে শাসনব্যবস্থা চালু করতে হবে। কারণ ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া কখনোই শান্তি সম্ভব নয়।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখা সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply