মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টারঃ
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে হবে বলে জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুর জেলায় খাল খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি। এ সময় খালের কাটা মাটির ওড়া মাথায় তুলে নেন জেলা বিএনপির সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।
এসময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
জানা যায়, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুণ:খননের উদ্যোগ নেয় সরকার। ১৯৭৮ সালে সবশেষ খনন হওয়া খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষি কাজে সুফলভোগী হবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
