Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডাকসুতে স্বাধীনতাবিরোধীদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী
--ছবি: ছাত্রদল নেত্রী মানসুরা

ডাকসুতে স্বাধীনতাবিরোধীদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী

অনলাইন ডেস্কঃ

ডাকসু নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম।

ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম বলেছেন,  ডাকসুতে যাকে মন চায় ভোট দিন, কিন্তু স্বাধীনতাবিরোধী, ধর্ষক আলবদর, ছাত্রসংঘের উত্তরসূরিরা যাতে সেই ভোট না পায়, সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধর্ষকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।

আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এসব লিখেছেন। আজ আরো এক পোস্টে লিখেছেন তিনি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন্তানদের হত্যা করেছিল আলবদর।

মানসুরা লিখেছেন, তাদের নিয়ে ভাবার আগে শহীদ বুদ্ধিজীবীদের কথা ভাবেন। লাখ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের কথা ভাবেন।

আপনার ভোট কোথায় যাচ্ছে তা ভাবেন। যে বিশ্ববিদ্যালয় সমাজ গড়ার কারিগর, সেখানে যেন ইতিহাসের সর্বাপেক্ষা ঘৃণিত অপশক্তিটির স্থান না হয়।এই পোস্টের সঙ্গে একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ও কর্মচারীদের ছবি সংযুক্ত করেছেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply