রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রাজধানীর হাতিরঝিল এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রাকিবুল হাসান রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার সকালে শেরেবাংলানগরে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তার পরিবারসহ কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তিনজন ছিল।
৩০ জুন দিবাগত রাত অনুমান ২টায় হাতিরঝিল এলাকায় ইনডিপেনডেন্ট টিভির দুজন সাংবাদিক ছিনতাইকারীর কবলে পড়েন। তাদের মধ্যে সাংবাদিক রাকিবুল হাসান রানা ছিনতাইকারীর হাতে গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
