ঘন কুয়াশার কারণে শনিবার সকালে মধ্যপ্রাচ্য থেকে আসা তিনিটি উড়োজাহাজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নামতে পারেনি। পরে এগুলো ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা থেকে ফের চট্টগ্রামে যায়।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার এরাবিয়া ও ফ্লাই দুবাইয়ের তিনটি ফ্লাইট সকালের বিভিন্ন সময়ে অবতরণের কথা ছিল।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
