ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মিছিলে অংশ নেওয়া সবাইকে কালো ক্যাপ ও মুখোশ পরা অবস্থায় দেখা গিয়েছে। এ সময় তাদের ‘হটাও ইউনূস বাঁচাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়।
বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়।
৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
