বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। চাওয়া মাত্র ইস্যু করা হবে। তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারকে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’
এর আগে গত ৩০ নভেম্বর লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি তখন বলেন, এটাতে একদিন লাগে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
