Friday , 17 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তালা সদর ইউনিয়ন যুবদল কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
--প্রেরিত ছবি

তালা সদর ইউনিয়ন যুবদল কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

তালা উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক জরুরী মতবিনিময় সভা করেছেন। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান ও সিনিয়ার যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাজু আহম্মেদ (আহম্মদ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
তালা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, ময়েজ মাতব্বর, যুব নেতা হাফিজুর রহমান হাফিজ, ওহাব, তালা সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার শাহীন,যুগ্ম আহ্বায়ক লালটু, কামাল, রেজা, কবির, সফি, আকবল, লিটন, মুকুল, জাহাঙ্গীর।
এসময় প্রধান অতিথি সদর ইউনিয়ন যুবদলের উদ্দেশ্যে বলেন যে সকল ওয়ার্ড কমিটি ইনঅ্যাক্টিভ তাদের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করার অনুমতি দেন। এবং বিলুপ্তি ওয়ার্ড কমিটি পুনরায় যাচাই-বাছাই এর মাধ্যমে নতুন কমিটি দেওয়ার জন্য বলা হয়েছে।
পরিশেষে সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাজু আহম্মেদ (আহম্মদ) ৩নং ও ৪নং ওয়ার্ড এর বিলুপ্তি ঘোষণা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply