আজ শুক্রবার তুরস্কের একটি বিমান ঘাঁটিতে সাইরেন শোনা গেছে। এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা, যেখানে মার্কিন এবং মিত্র বাহিনী অবস্থান করে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আদানার কাছে অবস্থিত তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটিতে সাইরেন বেজে ওঠে।
একনোমিম বিজনেস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ‘এটি ন্যাটোর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মার্কিন সেনাদের আবাসস্থল।
সেখানে আজ ভোর ৩ টা ২৫ মিনিটে প্রায় পাঁচ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী তুরস্কের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার চার দিন পর, আজ এটি দ্বিতীয় ঘটনা।’
ইনসিরলিক বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা। যেখানে বেশ কয়েকটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
আঞ্চলিক সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব রয়েছে। সাইরেন বেজে ওঠায় এলাকায় সম্ভাব্য হুমকি বা কোনো নিরাপত্তা ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তবে অ্যালার্ম কেন বাজানো হয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।তুরস্কে অবস্থিত ইনসিরলিক বিমান ঘাঁটিতে ৩ হাজার ০৪৮ মিটার (১০,০০০ ফুট) লম্বা একটি রানওয়ে রয়েছে। ঘাঁটিটিতে প্রায় ৫৭টি শক্তভাবে নির্মিত বিমান আশ্রয়কেন্দ্র রয়েছে।
সূত্র : আনাদোলু, আলজাজিরা, বিন্যান্স ডটকম