Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুই ইলিশের দাম ১০ হাজার
--সংগৃহীত ছবি

দুই ইলিশের দাম ১০ হাজার

অনলাইন ডেস্কঃ

নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে দুটি ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। দুই কেজি ৭০০ গ্রাম ওজনের মাছ দুটি ১০ হাজার টাকায় বিক্রি করেন ইউসুফ মাঝি।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. মনজু ইসলাম মাছ দুটি কিনে নেন।

ইউসুফ মাঝি জানান, শুক্রবার মেঘনা নদীতে মাছ শিকারে যাই।

আড়তদার মনজু ইসলাম জানান, সন্ধ্যায় ইউসুফ মাঝি দুটি বড় ইলিশসহ অনেক মাছ ঘাটে নিয়ে আসেন।

বড় ইলিশ দুটি ১০ হাজার টাকায় কিনে নিই। মোকামে মাছ দুটি ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করতে পারব।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় নদীতে বড় ইলিশ দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে অভিযান সফল হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply