Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশে হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু
--ফাইল ছবি

দেশে হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরো এক হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।রবিবার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার হাম ও উপসর্গে ৪ শিশু মারা যায় এবং হাসপাতালে ভর্তি হয় এক হাজার ২৪ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ হাজার ৯০ জন।

About Syed Enamul Huq

Leave a Reply