যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী থেকে প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ম্যানহাটনের রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা ।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভের নেতৃত্ব দেয় ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামক একটি সংগঠন। সংগঠনটি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেতা হ্যারি নেফ এবং নিউ ইয়র্ক শহরের কাউন্সিল সদস্য অ্যালেক্সা অ্যাভিলস রয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুই নেতা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতে সমর্থন দিচ্ছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
