দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যা সাতটায়। এ সময় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, বিকেল ৫টায় ইসির ২৬তম সভা অনুষ্ঠিত হবে।
এ সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে। এ সভার সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা ৭টায় গণমাধ্যমে সরাসরি ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। এ ঘোষণাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
