অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি নুর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য বিকল্প পথ খুঁজতে কানাডাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে আইনমন্ত্রী আনিসুল হক এ অনুরোধ জানান।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নুর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডা আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব না বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন।
আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কি না।
তিনি আরো বলেছেন, ‘তাকে বলেছি একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন। তারা বলেছেন তাদের সরকারকে এ বিষয়টি জানাবে। ’
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
