আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়ার প্রত্যাশায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের নৈশভোজের আয়োজন করে।
২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নির্বাচনে ১২৮ ভোট পেয়ে বাংলাদেশ ইতিহাস রচনা করে প্রথমবারের মতো আইএমও কাউন্সিলের প্রতিযোগিতাপূর্ণ ‘সি’ ক্যাটাগরিতে সদস্য পদ লাভ করে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপরিবহণ মন্ত্রণালয়ের একথা জানানো হয়।
আইএমও কাউন্সিল ৪০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যা তিনটি ক্যাটাগরিতে (এ, বি ও সি) বিভক্ত।
শিপিং অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।
এই নৈশভোজে বহু দূতাবাসের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকগণ অংশ নেন, যা আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনের আগে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক তৎপরতাকে তুলে ধরে।
সূত্র: বাসস
দৈনিক সকালবেলা National Daily Newspaper
