খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ রবিবার। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের।
পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুখ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।
মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। এই দিনটিকে খিস্টান ধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করেন।
এরপর প্রার্থনা সংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হবে। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এ ছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ব্যাপ্টিস্ট চার্চ মিশনসহ সব গির্জা ও চার্চে বিশেষ প্রার্থনা সভা হবে।
২১ মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায়, তার পরের রবিবার পালন করা হয় ইস্টার সানডে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
