দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।
তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ লেখা। মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
