Sunday , 15 February 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল—ভোলা মহাসড়কের পাশ থেকে হাত—পা বাধা পলিথিনে পেচানো এক মধ্য বয়সী নারীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তথ্য নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই নারীকে শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের ওসিসিতে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়ভাবে জানাগেছে, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে গিয়ে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান। ওই নারীকে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। বাসিন্দারা পুলিশে খবর দিলে নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply