Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাটগ্রামের কৃষি মাঠে নারীদের হাত ধরে পুষ্টি শিক্ষার নতুন অধ্যায় শুরু
--প্রেরিত ছবি

পাটগ্রামের কৃষি মাঠে নারীদের হাত ধরে পুষ্টি শিক্ষার নতুন অধ্যায় শুরু

মেহেরুবান হাবিব

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কৃষক মাঠে চলছে অনানুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম ‘পার্টনার ফিল্ড স্কুল’ (পিএফএস)। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ২৫ জন নারীকে নিয়ে এই পুষ্টি পিএফএস পরিচালিত হয়।‎ ২৮ সেপ্টেম্বর ২০২৫ শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয়েছে ২০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

‎দশ সপ্তাহব্যাপী মাঠভিত্তিক এই স্কুলে কৃষি উৎপাদন, পরিচর্যা, নিরাপদ সবজি চাষ, খাদ্য ও পুষ্টির মান নিয়ন্ত্রণ, শিশুর জীবনের সোনালী ১,০০০ দিনের করণীয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না থেকে অংশগ্রহণকারীরা মাঠে সরেজমিনে ফসলের রোগ-বালাই শনাক্ত, উপকারী ও অপকারী পোকার পার্থক্য চেনা এবং তাৎক্ষণিক সমাধান শেখার সুযোগ পেয়েছেন।

‎সরকারি ব্যবস্থাপনায় কৃষি মন্ত্রণালয়ের অন্যতম বৃহৎ উদ্যোগ ‘পার্টনার’ প্রোগ্রাম দেশের নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রামীণ খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি সেশনে পাঠ্যবই, খাতা, দৈনিক কর্মসূচি, দিবস নেতা এবং দলগত শেখার মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।

পিএফএসকে শুধু কৃষকের স্কুল নয়, বরং কৃষক মাঠ স্কুল ও কৃষক সেবা কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ব্যাংক হিসাব পরিচালনা, সঞ্চয়, মাসিক সভা এবং আয়বর্ধনমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

‎এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন,পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে গ্রামের নারী কৃষকেরা উন্নত কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা ও নিরাপদ খাদ্য উৎপাদনে দক্ষ হয়ে উঠছেন। ভবিষ্যতে মাঠফসলের প্রদর্শনীসহ যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে, সেগুলোও এই পিএফএস সদস্যদের মাধ্যমে পরিচালনা করা হবে। আমরা নিয়মিত মনিটরিং করে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছি।

‎আগামীতে পার্টনার প্রোগ্রামের অধীনে বাস্তবায়িত সব মাঠ প্রদর্শনীও পিএফএসভুক্ত সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে বলে জানান তিনি। দশটি সেশন শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও পুরস্কার প্রদানের ব্যবস্থাও করেছে উপজেলা কৃষি অফিস।

‎সেশন পরিচালনায় উপস্থিত ছিলেন,কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরেফিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট,

‎জনাব অশোক কুমার রায়, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, রংপুর অঞ্চল, জনাব মোস্তফা হাসান ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা, পাটগ্রাম, জনাব মোঃ জামিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পাটগ্রাম, লালমনিরহাট।

‎সার্বিকভাবে, মাঠভিত্তিক শিক্ষার এই উদ্যোগ গ্রামীণ নারীদের কৃষি দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে।

About Syed Enamul Huq

Leave a Reply