Monday , 18 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাটগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

পাটগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী২০২৫ উপলক্ষে আজ বুধবার এক বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনেদেশীয় জাত, আধুনিক প্রযুক্তিপ্রাণিসম্পদে হবে উন্নতিপ্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, বন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “দলমত নির্বিশেষে সবাইকে প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের উদ্যোক্তা হয়ে এগিয়ে আসতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।

About Syed Enamul Huq

Leave a Reply