Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
--প্রেরিত ছবি

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

মেহেরুবান হাবিব
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ (২৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের ভূখণ্ডে এ ঘটনা ঘটে। নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে সবুজ ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ বিষয়ে ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।
সীমান্তে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

About Syed Enamul Huq

Leave a Reply