ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে বলেও মনে করছেন তিনি।
সের্গেই ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে নেমেছে বলে দাবি করছে।’
ল্যাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক ফল হতে পারে— আমেরিকানরা ইরানের যে পারমাণবিক বোমা অর্জনের বিষয়টি এড়াতে চায়, নিজেদের নিরাপত্তার জন্য ইরান তা অর্জন করবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
