রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলিতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট কাজ করে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলিতে একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
