Monday , 18 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই : রেজাউল করিম
--ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই : রেজাউল করিম

অনলাইন ডেস্কঃ

‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই। কারণ যখন মুখ থেকে কাপড় উঠাবে, দেখবে পুরান বউয়ের নতুন শাড়ি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমপি-মন্ত্রী, সম্পদ-সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। রাজনীতি করে ইবাদতের উদ্দেশে, আল্লাহর হুকুম কায়েমের জন্য। বারবার আপনারা ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজী বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, টাকা পাচার করা বন্ধ হবে না। দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রের ক্ষমতায় নিতে চান, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনীদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।
বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে।’মুফতি রেজাউল করিম বলেন, ‘বিদেশিদের দালালি, পাশের রাষ্ট্রসহ তাদের প্রেসক্রিপশনে যেন আমাদেরকে আর না চলতে হয়। আমরা যেন গোলামের জিঞ্জিরা আর হাতে না লাগাই। এই জিঞ্জিরা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে ৫ই আগস্টের পরে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন— সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিনসহ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply